রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরের চন্দ্রিমা থানা পুলিশ তিনজনকে ও মতিহার থানা দুজনকে আটক করেছে। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি। এর আগে গতকাল রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় দুই পুলিশ ফাঁড়ির মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাতে আহত হন আবদুল্লাহ আল জায়ের। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নগরের মতিহার থানার ভারপ্র...
Hotline : 09697072236