শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি; বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় চিকিৎসাধীন শিশুটিও মারা গেছে। তবে শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির টিএসআই লালন হোসেন। তিনি জানান, দুর্ঘটনায় চিকিৎসাধীন শিশুটি ১ টা ৫৫ মিনিটে মারা যায়। তার বয়স প্রায় ৯ বছর। নাম-পরিচয় জানা যায়নি এখনও। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), বালিয়াদীঘি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী (৫০), ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথেই সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসের চাপায় অ...
Hotline : 09697072236