আব্দুল রহমান রিমন , শাজাহানপুর প্রতিনিধি ; বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে সমীর সাহা পাপ্পা (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা-রাতে উপজেলার গোসাইপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি, বগুড়ার শেরপুর উপজেলার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে সমীর সাহা পাপ্পা (৩০)। জানা গেছে, সোমবার বিকালে পাপ্পা তার নিজের ফেসবুক আইডির টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন। এই পোস্ট দেওয়ার দেড় ঘন্টা পর ফেসবুক লাইভে এসে শেরপুরে তার নিজ বাড়ির শোবার ঘরের দরজা-জানালা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই সে আত্মহত্যা করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
Hotline : 09697072236