Skip to main content

Posts

বগুড়ায় ফেসবুক লাইভে এসে এক যুবকের আত্মহত্যা

  আব্দুল রহমান রিমন , শাজাহানপুর প্রতিনিধি ; বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে সমীর সাহা পাপ্পা (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা-রাতে উপজেলার গোসাইপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি, বগুড়ার শেরপুর উপজেলার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে সমীর সাহা পাপ্পা (৩০)। জানা গেছে, সোমবার বিকালে পাপ্পা তার নিজের ফেসবুক আইডির টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন। এই পোস্ট দেওয়ার দেড় ঘন্টা পর ফেসবুক লাইভে এসে শেরপুরে তার নিজ বাড়ির শোবার ঘরের দরজা-জানালা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই সে আত্মহত্যা করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক আবাসিক হোটেল থেকে দশ জনকে আটক করেছে পুলিশ।

  বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক আবাসিক হোটেল থেকে দশ জনকে আটক করেছে পুলিশ।  আটকদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আটক নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায়। পুরুষদের সবার বাড়ি বগুড়াতেই। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড়ের টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়।  সদর থানার ওসি জানায়, দুপুরে ‘৯৯৯’ এ কল আসে শহরের মাটিডালির এক আবাসিক হোটেলে ‘অনৈতিক’ কাজ চালানো হচ্ছে। অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মা হত্যা

  আদমদীঘিত প্রতিনিধি ; বগুড়ার আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে রানী আক্তার (২৬) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ। রানী আক্তার উপজেলার শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ বছর আগে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের আব্দুর রাহিমের সাথে রানী আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টসে যান। কিছুদিন পর সেখানে এক নারী গার্মেন্টস কর্মীকে বিয়ে করেন। এ খবর পেয়ে রানী আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর গত ৪ ফেব্রুয়ারি রানী তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি আদমদিঘী উপজেলার শিবপুর গ্রামে চলে আসেন। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কর্মস্থল ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন সকালেই তিনি স্বামীর সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। স্বামীর ওপর অভিমান করে দুপুরের দিকে তিনি বাবার বাড়ির দোতলায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। আদমদীঘি থানার অফিসা...

বগুড়ায় পিকনিকের বাস খাদে পড়ে ২৫ জন আহত।

বগুড়ার শিবগঞ্জে পুরুষাঙ্গ কেটে আওয়ামী নেতাকে হত্যা

  স্টাফ রিপোর্টার   শিবগঞ্জে প্রতিনিধি ;   বগুড়ার শিবগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে পুরুষাঙ্গ কেটে আওয়ামী নেতাকে হত্যার অভিযোগ ওঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঐ গৃহবধূ মিনতি (৩২) কে রাতেই গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  মারা যায় অভিযুক্ত এরশাদুল ইসলাম (৩৮)। গত সোমবার সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এরশাদুল কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলো। এরশাদুলের ভাই শাহিন গণমাধ্যমকে বলেন, এরশাদুল জামিনে বের হওয়ার পর রুবেলের স্ত্রী ও তাঁর ভাই আব্দুর রহীম এরশাদুলকে ফাঁসানোর বিভিন্নভাবে চেষ্টা করে। পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমার ভাইকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এমন নেক্কারজনক কাজ করেছে। আমার ভাইকে হত্যার ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। অভিযুক্ত গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, ‘আওয়ামী লীগ নেতা এরশাদুল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে ধর্ষণচেষ্টা করেছিলো। সেই ঘটনায় থানায় মামলা হলে সে কারাগারে ছিল। কিছু দিন আগে জামিনে বের হয়ে আবারো আমার স্ত্রীকে উত্ত...

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

  প্রেরক : ধনুক , বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে তিন পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে। ক্ষতিগ্রস্থ নুরজাহান খাতুন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার বাড়ি সহ পাশাপাশী আব্দুর রাজ্জাক ও ফরহাদ আলীর ঘরবাড়ি আসবাবপত্র পুড়ে তিন পরিবারের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস জানান, আগুন লাগার বিষয়ে ধুনট ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিন পরিবারের ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গলায় ফাঁস দিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা!

  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আরফিন নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আটঘরিয়া গ্রামের জেবেদ আলীর মেয়ে আরফিন ধড়মগড় বি, কে কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। ৮ জানুয়ারি এইচএসসি পরীক্ষার রেজাল্টে দেখা যায়, আরফিন একটি সাবজেক্ট ফেল করে এই অভিমানে ৮ জানুয়ারি বুধুবার দুপুর অনুমান ২টার সময় নিজ ঘরে পোড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিলে ঘটনার স্থলে সে মারা যায়। গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বার্তা প্রেরক: সিরাজুল ইসলাম , ঠাকুরগাঁওয় প্রতিনিধি।