Skip to main content

Posts

গলায় ফাঁস দিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা!

  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আরফিন নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আটঘরিয়া গ্রামের জেবেদ আলীর মেয়ে আরফিন ধড়মগড় বি, কে কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। ৮ জানুয়ারি এইচএসসি পরীক্ষার রেজাল্টে দেখা যায়, আরফিন একটি সাবজেক্ট ফেল করে এই অভিমানে ৮ জানুয়ারি বুধুবার দুপুর অনুমান ২টার সময় নিজ ঘরে পোড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিলে ঘটনার স্থলে সে মারা যায়। গেদুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বার্তা প্রেরক: সিরাজুল ইসলাম , ঠাকুরগাঁওয় প্রতিনিধি।

বগুড়ার শাজাহানপুরে কলেজ ছাত্র আশিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার-৩

  ( আব্দুল রহমান রিমন )   শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি ; বগুড়ার শাজাহানপুরে শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক নামে এক কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে। ৪০০ টাকা নিয়ে বন্ধুদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার(০৭ ফেব্রুয়ারী) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম এ তথ্য জানান। এর আগে, গত রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর যাদবপুরের মাঝামাঝি জংলাপুকুর এলাকায় জনৈক আব্দুস সামাদের একটি ভুট্টাক্ষেত থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে তাকে গলা ও পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়। নিহত আশিক একই ইউনিয়নের পরাণবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম বাবুলের ছেলে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় রোববার রাতে নিহতের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডে মোট চারজন জড়িত রয়ে...

আগুনে পুড়লো পাহাড়তলী বাজারের ৫০ দোকান

 আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে পাহাড়তলী কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুন লাগে। এতে ছোট-বড় প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে অধিকাংশই মুদির দোকান। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি প্রায় একঘণ্টা কাজ করে।’ এদিকে, পাহাড়তলী কাঁচা বাজার এলাকার আবু কাউসার নামে এক ব্যবসায়ী জানান, শনিবার মধ্যরাতে এ আগুন লাগে। মুহূর্তে ৫০টির বেশি দোকান-গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী আগুনে তাদের পুঁজিও হারিয়েছেন

শাজাহানপুরে কলেজ পড়ুয়া এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

( আব্দুল রহমান রিমন ) শাজাহানপুর বগুড়া প্রতিনিধি; বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর যাদবপুর গ্রামের মাঝামাঝি  জংলাপুকুর এলাকায় জৈনক আঃসামাদের ভুট্টা ক্ষেত থেকে রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় এক কলেজ ছাএের গলা কাটা লাশ উদ্ধার  করেছে থানা পুলিশ।  নিহত কলেজ ছাত্র  উপজেলার আমরুল ইউনিয়নের পরান বাড়িয়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলাম বাবুলের ছেলে বলে জানা গেছে।  সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর  ছাত্র ছিল । এলাকাবাসীরা জানান, একের পর এক তরুনদের হত্যার ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।সবার উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে প্রশাসনের কার্যকরি হস্তক্ষেপ আশা করেছেন তারা। নিকট আত্বীয়দের থেকে জানা যায়,রবিবার (৫ ফেব্রুয়ারী) উক্ত  গ্রামের মানুষ জমিতে কাজ করতে এলে, ভুট্টা ক্ষেতের ভেতর তার লাশ দেখতে পেয়ে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। রবিবার বিকেল চারটার দিকে  পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের চাচী আফরিন জাহান জানান , লোক মুখে তিনি শুনেন গতকাল বিকেল বেলা  তার বন্ধুদের সাথে  দ...

“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১৬ (ষোল) টি চোরাই মোবাইল ফোনসহ ০৩ জন গ্রেফতার”

অদ্য ০৩/০২/২০২৩ খ্রি. সকাল ০৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর এস.বি ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ (ষোল) টি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,৫২,৬০০/- (এক লক্ষ বায়ান্ন হাজার ছয়শত) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ হাসান আলী (২৪), পিতা-মোঃ আব্দুল্লাহ, মাতা-জাহানারা, সাং-বাচামারা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, অ/চ সাং-পলাশবাড়ী বাইপাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, আসামী ০২। মোঃ মাইনুদ্দিন ফরাজী (২৬), পিতা-মোঃ চুন্নু ফরাজী, মাতা-মৃত মালা বেগম, সাং-ভান্ডারীকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, অ/চ সাং-আনারকলি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,  আসামী ০৩। মোঃ মতিয়ার সরকার (২৩), পিতা-মোঃ মোবারক সরকার, মাতা-ছায়েরা বেগম, সাং-কুলহাসাদিয়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ অ/চ সাং-এস কু কোম্পানী শার্ট ফ্যাক্টরী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (...

“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজাসহ ০১ জন গ্রেফতার”

অদ্য ০৩/০২/২০২৩ খ্রি. দুপুর ১২.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়াস্থ নিউ চলাচল ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ তাইজুল ইসলাম (৩০), পিতা-মোঃ নাজির হোসেন, মাতা-মোছাঃ হামিদা আক্তার, সাং-গেন্দুকুড়ি, ডাকঘর-নওদাবাস, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মিলন কুমার রায়, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ হোসেন আলী, কং/পারভেজ হোসেন এবং নারী কং/মোছাঃ সুলতানা এর সহায়তায় উক্ত অভ...

শাজাহাপুরে চোরাই মোটর সাইকেলসহ আটক :১

  ( আব্দুল রহমান রিমন  ) শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :  বগুড়া শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ টিম ০২ ফেব্রুয়ারি, রাত্রি ২২.৩০ ঘটিকায় থানার বনানী বাসষ্ট্যান্ড থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ একাধিক মামলার আসামী   মোঃ গোলাম গাউছ (২৪) আটক করে। সে থানাধীন রহিমাবাদ (বি-ব্লক) এলাকার শাহআলমের ছেলে। শাজাহানপুর থানা ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এ সংক্রান্ত থানায় মামলা রুজু করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।