Skip to main content

Posts

“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১৬ (ষোল) টি চোরাই মোবাইল ফোনসহ ০৩ জন গ্রেফতার”

অদ্য ০৩/০২/২০২৩ খ্রি. সকাল ০৯.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর এস.বি ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ (ষোল) টি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,৫২,৬০০/- (এক লক্ষ বায়ান্ন হাজার ছয়শত) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ হাসান আলী (২৪), পিতা-মোঃ আব্দুল্লাহ, মাতা-জাহানারা, সাং-বাচামারা, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ, অ/চ সাং-পলাশবাড়ী বাইপাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, আসামী ০২। মোঃ মাইনুদ্দিন ফরাজী (২৬), পিতা-মোঃ চুন্নু ফরাজী, মাতা-মৃত মালা বেগম, সাং-ভান্ডারীকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, অ/চ সাং-আনারকলি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,  আসামী ০৩। মোঃ মতিয়ার সরকার (২৩), পিতা-মোঃ মোবারক সরকার, মাতা-ছায়েরা বেগম, সাং-কুলহাসাদিয়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ অ/চ সাং-এস কু কোম্পানী শার্ট ফ্যাক্টরী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (...

“৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজাসহ ০১ জন গ্রেফতার”

অদ্য ০৩/০২/২০২৩ খ্রি. দুপুর ১২.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বাঘোপাড়াস্থ নিউ চলাচল ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক = ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করতঃ আসামী ০১। মোঃ তাইজুল ইসলাম (৩০), পিতা-মোঃ নাজির হোসেন, মাতা-মোছাঃ হামিদা আক্তার, সাং-গেন্দুকুড়ি, ডাকঘর-নওদাবাস, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মিলন কুমার রায়, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ হোসেন আলী, কং/পারভেজ হোসেন এবং নারী কং/মোছাঃ সুলতানা এর সহায়তায় উক্ত অভ...

শাজাহাপুরে চোরাই মোটর সাইকেলসহ আটক :১

  ( আব্দুল রহমান রিমন  ) শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :  বগুড়া শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ টিম ০২ ফেব্রুয়ারি, রাত্রি ২২.৩০ ঘটিকায় থানার বনানী বাসষ্ট্যান্ড থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ একাধিক মামলার আসামী   মোঃ গোলাম গাউছ (২৪) আটক করে। সে থানাধীন রহিমাবাদ (বি-ব্লক) এলাকার শাহআলমের ছেলে। শাজাহানপুর থানা ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এ সংক্রান্ত থানায় মামলা রুজু করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তুচ্ছ ঘটনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন!

  ( আব্দুল রহমান রিমন   ) বগুড়া প্রতিনিধি ; বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর গ্রামে তুচ্ছ ঘটনায় পুত্রবধূর অমানুষিক নির্যাতনে বৃদ্ধা শ্বাশুড়ী খুনের অভিযোগ উঠেছে।  বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছে। নিহত শাশুড়ী রাবেয়া আক্তার লিলি (৫৭)। সরেজমিনে গিয়ে, বুধবার সন্ধ্যায় এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর মন্ডলপাড়া গ্রামে সুপারীর গাছ থেকে ঢাঁকসা পড়লে জৈনিক মুজিবুর রহমান মোল্লার স্ত্রী রাবেয়া আক্তার লিলি(৫৭) কুড়িয়ে নিয়ে গিয়ে তার চালের উপরে শুকাইতে দিলে তার ছোট পুত্র মনির এর স্ত্রী জোসনা আকতার মিতা(২৮) সেই ডাঁসা তার বলে দাবি করে শ্বশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাস করেন। একপর্যায়ে তাঁদের বাগবিতর্কের শুরু হয়। পরে তার স্ত্রী ঘর থেকে বাহিরে পানি আনতে গেলে পুত্রবধূ মিতা শ্বাশুড়িকে কিল-ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা লিলি বেগম। একপর্যায়ে বমন করতে থাকেন লিলি। এসময় প্রতিবেশীরা তাকে দ্রত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  শ্বাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পালিয়ে য...

বগুড়া -৪ আসনে ও বগুড়া-৬ আসনে বিজয়ী

  আব্দুল রহমান রিমন, বগুড়া প্রতিনিধি ; বগুড়া -৬ (সদর) ও বগুড়া -৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বুধবার ভোট  গননা শেষে প্রাপ্ত বেসরকারী ফলাফলে বগুড়া -৪ আসনে  জাসদ (ইনু) প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতিকে নির্বাচিত হয়েছেন।  সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে , এ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতিকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম  একতারা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৪০৪ ভোট।  বগুড়া-৬ (সদর) আসনের  মোট ১৪৩  কেন্দ্রের মধ্যে ৮৪  কেন্দ্রের ফলাফলে আওয়ামীরীগের প্রার্থী  রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬  হাজার ২৯৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার পরেই  স্বতন্ত্র প্রার্থী  আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২  হাজার ৬৯৪ ভোট পেয়েছেন। তবে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপুর বিজয় নিশ্চিত হওয়ায় নেতা কর্মিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে বলে লক্ষ্য করা ...

বগুড়ায় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  (  আব্দুল রহমান রিমন ) বগুড়া প্রতিনিধি :  আগামীকাল পহেলা ফেব্রুয়ারি বগুড়া-৬ এবং ৪ আসনে সংসদ উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ জানুয়ারি সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্যে, সংসদ উপ-নির্বাচন-২০২৩ উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে ডিউটি পালনের জন্য নির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। সেই সাথে নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত সকল আইনানুগ দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, নিরপেক্ষতা, সততা ও সাহসের সাথে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন । উক্ত ব্রিফিং প্যারেডে বগুড়া জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাইরের জেলা হতে আগত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ এবং আনসার ও ভিডিপির কর্মকর্...

শাজাহানপুরে সন্ত্রাসী পিচ্চি শাহীন গ্রেপ্তার ।

  আব্দুল রহমান রিমন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৫ মামলার আসামী সন্ত্রাসী শাহীন আলম ওরফে পিচ্চি শাহীনকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পিচ্চি শাহীন উপজেলার শাকপালা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে পিচ্চি শাহীন মাদল ইউনিয়নের মাদলা নন্দকুল দক্ষিনপাড়া গ্রামে পালক পিতা খলিলুর রহমানের বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনের বিরদ্ধে আগের হত্যা, অস্ত্র ও মারামারির ৩টি মামলা রয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রুহুল আজাদ রুবেল নামে এক সাবেক সেনাসদস্য পিচ্চি শাহীনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দকুল দক্ষিনপাড়া গ্রাম থেকে ১টি বার্মিজ চাকুসহ পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা দায়েল শেষে গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।