( আব্দুল রহমান রিমন ) শাজাহানপুর বগুড়া প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ টিম ০২ ফেব্রুয়ারি, রাত্রি ২২.৩০ ঘটিকায় থানার বনানী বাসষ্ট্যান্ড থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ একাধিক মামলার আসামী মোঃ গোলাম গাউছ (২৪) আটক করে। সে থানাধীন রহিমাবাদ (বি-ব্লক) এলাকার শাহআলমের ছেলে। শাজাহানপুর থানা ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এ সংক্রান্ত থানায় মামলা রুজু করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Hotline : 09697072236