( আব্দুল রহমান রিমন ) বগুড়া প্রতিনিধি ; বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর গ্রামে তুচ্ছ ঘটনায় পুত্রবধূর অমানুষিক নির্যাতনে বৃদ্ধা শ্বাশুড়ী খুনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছে। নিহত শাশুড়ী রাবেয়া আক্তার লিলি (৫৭)। সরেজমিনে গিয়ে, বুধবার সন্ধ্যায় এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর মন্ডলপাড়া গ্রামে সুপারীর গাছ থেকে ঢাঁকসা পড়লে জৈনিক মুজিবুর রহমান মোল্লার স্ত্রী রাবেয়া আক্তার লিলি(৫৭) কুড়িয়ে নিয়ে গিয়ে তার চালের উপরে শুকাইতে দিলে তার ছোট পুত্র মনির এর স্ত্রী জোসনা আকতার মিতা(২৮) সেই ডাঁসা তার বলে দাবি করে শ্বশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাস করেন। একপর্যায়ে তাঁদের বাগবিতর্কের শুরু হয়। পরে তার স্ত্রী ঘর থেকে বাহিরে পানি আনতে গেলে পুত্রবধূ মিতা শ্বাশুড়িকে কিল-ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা লিলি বেগম। একপর্যায়ে বমন করতে থাকেন লিলি। এসময় প্রতিবেশীরা তাকে দ্রত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শ্বাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পালিয়ে য...
Hotline : 09697072236