Skip to main content

Posts

শাজাহানপুরে সন্ত্রাসী পিচ্চি শাহীন গ্রেপ্তার ।

  আব্দুল রহমান রিমন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৫ মামলার আসামী সন্ত্রাসী শাহীন আলম ওরফে পিচ্চি শাহীনকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পিচ্চি শাহীন উপজেলার শাকপালা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে পিচ্চি শাহীন মাদল ইউনিয়নের মাদলা নন্দকুল দক্ষিনপাড়া গ্রামে পালক পিতা খলিলুর রহমানের বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনের বিরদ্ধে আগের হত্যা, অস্ত্র ও মারামারির ৩টি মামলা রয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রুহুল আজাদ রুবেল নামে এক সাবেক সেনাসদস্য পিচ্চি শাহীনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দকুল দক্ষিনপাড়া গ্রাম থেকে ১টি বার্মিজ চাকুসহ পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা দায়েল শেষে গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে পিতামাতার উপর অভিমান করে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি(২০২৩ ইং) পরীক্ষার্থী নাইমের আত্মহত্যা

আব্দুল রহমান রিমন , নিজস্ব প্রতিবেদন: রবিবার রাত অনুমান ৩ টায় প্রেমে ব্যর্থ হয়ে ও পিতা মাতার উপর অভিমান করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী( ২০২৩ ইং)  নাইম (১৫) নিজ শয়ন কক্ষের  বাহিরে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করে। সংবাদ পেয়ে  শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান  কলেজ হাসপাতলের মর্গে প্রেরন করে।  এ সংবাদ চারদিকে ছড়ে পড়লে তার বন্ধুবান্ধব ও এলাকাবাসীদের  মধ্য শোকের ছায়া নেমে আসে।

শাজাহানপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীর আত্মহত্যা ।

  আব্দুল রহমান রিমন ,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার শাজাহানপুরে মিম আক্তার (১৩) নামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরে দরজা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিম আক্তার। এ সময় তার বাবা পেশাগত কাজে বাড়ির বাইরে ছিল এবং মা রেবেকা বেগম বাড়ির পাশেই প্রতিবেশিদের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে তার মা বাড়িতে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোন সাড়া মেলে না। এমতাবস্থায় প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে মিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, আত্মহত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শাজাহানপুরে সরিষার ব্যাপক চাষ করা হয়েছে

  আব্দুল রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :- বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলের অপরুপ দৃশ্য । বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ চাদরে । চারপাশ ছড়িয়ে আছে সরিষা ফুলের গন্ধে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে , চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে এক হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে । যা গতবছরের চেয়ে ৪শ ৭০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে ।  এ বিষয়ে একাধিক সরিষা চাষি জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হয়েছে । তারা উচ্চ ফলনের আশায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী সরিষার পরিচর্যা করতেছেন।

বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার”

  আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) প্রতিনিধি  অদ্য ১০/০১/২০২৩ খ্রি. রাত ০৩.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পূর্বপাশে বগুড়া টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন ব্যক্তির নিকট হতে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়।   আসামী মোঃ মাসুদ রানা (৩৫), পিতা-মোঃ তসলিম , মাতা-মোছাঃ বুলবুলি, সাং-বহরমপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানের সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।  

বগুড়ায় উপ-নির্বাচন: দুইটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল!

  আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) প্রতিনিধি :- বিএনপি দলীয় এমপিদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়ার দুই আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাইয়ে মোট ২২ জনের মধ্যে বাদ পড়েছেন ১১ প্রার্থী। বাতিলদের মধ্যে বগুড়া-৪ আসনের পাঁচজন এবং ৬ আসনের ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে দুই আসনেই বাদ পড়েছেন বহুল আলোচিত হিরো আলম। রোববার (৮ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্রা যাচাই-বাছাইয়ের শেষদিনে এ তথ্য জানান বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জেলা প্রশাসন সূত্র বলছে, হলফনামায় দেওয়া তথ্যে নানারকম গড়মিল থাকায় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রার্থীদের দেওয়া ১ শতাংশ ভোটার তালিকা যাচাই করে একাধিক ব্যক্তির সমর্থন পাওয়া যায়নি। বগুড়া-৪ আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র গোলাম মোস্তফা, ইলিয়াস আলী, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আব্দুর রশিদ ও আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়া-৬ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, আব্দুল মান্নান আকন্দ, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, হিরো আলম ও রাকিব হাসান। জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ব...

বগুড়ার শেরপুরে ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠাকে কেন্দ্র করে এক স্কুল পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 আব্দুর রহমান রিমন ( ড্রেস্ক রিপোর্ট ) বগুড়া :- নিহত স্কুল পরিচালক ৩৫ বছর বয়সী মোনারুল ইসলাম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি প্রতিভা কেজি স্কুলের পরিচালক। স্কুল ছাত্রীর পরিবারের মারধরের ৭ দিন পর শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে মোনারুল ঢাকার বেসরকারী এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, এবার এসএসসি পাশ করা এক ছাত্রীর সাথে পরিচালক মোনারুলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। স্কুল ছাত্রীর বাবা জাহাঙ্গীর ৩০ ডিসেম্বর মোনারুলকে রাতে নওদাপাড়ায় তাদের বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মোনারুলকে লাঠিসোটা দিয়ে বেধম মারপিট করে। আহত মোনারুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মোনারুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শেরপুরে আনা হবে। এবং অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।