Skip to main content

Posts

বগুড়ার শেরপুরে ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠাকে কেন্দ্র করে এক স্কুল পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 আব্দুর রহমান রিমন ( ড্রেস্ক রিপোর্ট ) বগুড়া :- নিহত স্কুল পরিচালক ৩৫ বছর বয়সী মোনারুল ইসলাম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি প্রতিভা কেজি স্কুলের পরিচালক। স্কুল ছাত্রীর পরিবারের মারধরের ৭ দিন পর শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে মোনারুল ঢাকার বেসরকারী এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, এবার এসএসসি পাশ করা এক ছাত্রীর সাথে পরিচালক মোনারুলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। স্কুল ছাত্রীর বাবা জাহাঙ্গীর ৩০ ডিসেম্বর মোনারুলকে রাতে নওদাপাড়ায় তাদের বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মোনারুলকে লাঠিসোটা দিয়ে বেধম মারপিট করে। আহত মোনারুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মোনারুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শেরপুরে আনা হবে। এবং অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুরের পল্লীতে খলনায়ক মিশা সওদাগর

  আব্দুর রহমান রিমন,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নিভৃত পল্লী এলাকায় আকষ্মিক দেখা মিললো বাংলা চলচ্চিত্রাঙ্গণের জীবন্ত কিংবদন্তি ঢালিউডের দর্শক নন্দিত খলনায়ক মিশা সওদাগরের। মূলত: পল্লীর মানুষের জীবনযাত্রার খোঁজ নিতেই গত সোমবার রাতে আলিয়াহ্ পেইণ্ট ইন্ডাস্ট্রিজ লি:’র ম্যানেজিং ডিরেক্টর রবিউল আউয়াল রবি’র গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া দক্ষিণপাড়া গ্রামে যান। সেখানে শীতার্ত দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণও করেন ঢাকাই ৮ শতধিক চলচ্চিত্রের সফল এই খলঅভিনেতা। তার সাথে ছিলেন ঢালিউডের আরেক খল অভিনেতা বাংলদেশ শিল্পী সমিতির কোষাধ্যক্ষ যাদু আজাদ। অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরের আগমনের সংবাদে রাতেই চকজোড়া গ্রামে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। শুধু তাই নয়, তাকে একনজর দেখতে আশপাশের উৎসুক নারী-পুরুষ ভিড় করে সেখানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শিক্ষক ও কলামিষ্ট রোটারিয়ান মেছবউল আলম ম...

বগুড়ায় রেললাইনে বসে মোবাইল দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ল অজ্ঞাত যুবক

  আব্দুর রহমান রিমন ( বগুড়া জেলা প্রতিনিধি ) :- বগুড়ার সদরে রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার শহরদীঘি এলাকার রেললাইনের ওপর বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।  অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা রেল পুলিশের। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে। বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। এর পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙ্গা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।  এসআই আমিনুল বলেন, খোঁজ নিয়ে জানা গেছে অজ্ঞাত এই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ  সংগ্রহ করছে।  তিনি আরও বলেন, মরদেহের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদে...

লাইসেন্স বিহীন গাড়ী আটক

 লাইসেন্স বিহীন গাড়ী আটক  "আব্দুর রহমান রিমন "  বগুড়া জেলা প্রতিনিধি   আজ সময় বিকাল ৫ টায় বগুড়া থেকে নাটোরে মহাসড়কের বীরগ্ৰামে থামিয়ে থামিয়ে চেক করা হচ্ছে গাড়ির লাইসেন্স ও ডাইভিং লাইসেন্স ।  এ সময় লাইসেন্স না থাকায় ও হেলমেট না পড়ায় কিছু বাইক ও আটক করেছেন পুলিশ । 

বগুড়ায় নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

 আব্দুর রহমান রিমন ( বগুড়া ) জেলা প্রতিনিধি :- শনিবার (২৬ নভেম্বর) সকালে শহরের বৃন্দাবনপাড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামাল ওই এলাকার মৃত আমির হোসেন খলিফার ছেলে ও ফুয়াং নামের এক বেকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। পুলিশের ধারণা, শুক্রবার রাতে জামালের নিজ বাড়িতে দুর্বত্ত তার মাথায় উপর্যপুরি আঘাতের পর হত্যা করেছে। পুলিশ জানায়, শুক্রবার জামালের স্ত্রী তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চাঁদমুহাতে ওয়াজ মাহফিলের দাওয়াতে যান। এ জন্য জামাল শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে রিমন বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। দীর্ঘসময় পর রিমন মই দিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান জামাল নিজ ঘরের মেঝেতে কম্বলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, টিনশেডের ছাদ দেওয়া ইটের বাড়ি জামালের। সেই বাড়িতে চারটি ঘর রয়েছে। এরমধ্যে একটি ঘরে তিনি ও তার স্ত্রী বাসবাস করতেন। আরেকটি ঘরে থাকেন তার ছেলে রিমন। এছাড়াও বাড়রি আরও একটি ঘর বন্ধ রয়েছে। স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানাযায়, জামালের বাড়িতে মাজারও রয়েছে। এটি বগুড়ার মহা...

বগুড়া শাজাহানপুরের সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

  আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি যাত্রী কেরামত হোসেন (৪৫) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তিনি বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলেসহ তিন জন আহত হয়েছেন।শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লিচুতলা এলাকার (দ্বিতীয় বাইপাস) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।   আহতরা হলেন, নিহত কেরামত হোসেনের স্ত্রী মিনারা বেগম (৩০), ছেলে মুনতাসীর মাহির (১৬) ও মাঝিড়া এলাকার এক বাসিন্দা হাসান। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   জানা গেছে, কেরামত হোসেন তার পরিবার নিয়ে বনানী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এই অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। এ সময় লিচুতলা দ্বিতীয় বাইপাস এলাকায় পৌঁছালে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হলে শজিমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।   সেখানে নিয়ে যাওয়ার পর কেরামত হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকিরা চিক...

সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরেকটি সংবাদ তৈরি হলো।

  বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কমলেশ মহন্ত শানু দাদা মেডিকেল থেকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ী যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে । শহীদ জিয়ার রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি আছে ।