Skip to main content

Posts

আবারো বগুড়া টু নাটোর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা।

  আব্দুর রহমান ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : আজ সকাল ৭:৩০ নাগাত, বগুড়া টু নাটোর মহাসড়কের নাদুরপুকুর সংলগ্ন বাস ট্রাকের ভয়াবহ দুর্ঘটনা ঘটে।  এ বিষয়ে ফারির পুলিশ রহিম জানান, ঘটনা স্থলে ৫ জন গুরুতর আহত হয় , পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তারা চিকিৎসাধীন আছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন : "" দৈনিক তাজা খবর "" ওয়েবসাইটে 

বগুড়ায় বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার।

  আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় এক পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল ৯ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বেলোহালি গ্রামের একটি পুকুর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ গলে বিকৃত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় জানা যায় নি। স্থানীয়দের থেকে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনীর বেলোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরে গন্ধযুক্ত ভাসমান বস্তা দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বস্তার মধ্যে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। নিহতের পরনে কালো চেকের ফুল শার্ট রয়েছে। দুপচাচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বস্তার ধরণ দেখে মনে হচ্ছে আজকেই মরদেহ বস্তাবন্দী করে পুকুরে ফেলা হয়েছে। তবে তার মৃত্যু দুই-তিন আগে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

গাবতলীতে কবর খুঁড়ে লাশের মাথা চুরি!

  আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে কবর খুঁড়ে এক ব্যক্তির মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের নিচিন্তপুর গ্রামে।   জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মৃত দেবেন্দ্র মন্ডলের ছেলে মুড়ি বিক্রেতা শ্রী লাবু মন্ডল (৬৫) গত ১৯অক্টোবর সন্ধ্যায় নিজবাড়ীতে মারা যান।  আর্থিক অভাব অনটনের কারণে পরদিন ২০অক্টোবর ভোর সকালে মুখ আগনি করে স্থানীয় শ্বশ্বানে তাঁকে সিন্দুক খুঁড়ে (কবর) দাফন করে পরিবারের লোকজন। কিন্তুু লাশ দাফনের পরপরই কবর থেকে কে বা কারা শ্রী লাবু মন্ডলের দেহ থেকে মাথা কেটে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ৩রা নভেম্বর পরিবারের লোকজনসহ স্থানীয়রা শ্বশ্বানে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তারা আবার মাথা বিহীন দেহ মাটির সিন্দুকে সমাধিত করেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে ভীতি ও আতংক বিরাজ করছে। শ্রী লাবু মন্ডলের পরিবারের লোকজন বলেন, লাবু মন্ডলকে সমাধিত করার পর থেকে শ্বশ্বানে আর যাওয়া হয়নি। সমাধির পর কবে যে মাথা কেটে নিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি।...

চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!

আজ ৮ ই নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। গ্রহন শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা বেজে ৯ মিনিটে, এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা বেজে ৪৯ মিনিটে। বাংলাদেশে সূর্যাস্তের পরপরই এই গ্রহণ টি দেখা যাবে। নোট : গ্রহন চলাকালীন সময়ে সকল প্রকার কুসংস্কার পরিত্যাগ করবেন। গ্রহণ সম্পুর্ন প্রাকৃতিক সাধারণ ঘটনা এরসাথে মানুষের কোন উপকার অপকার নেই। ধন্যবাদ : Bwot weather।

ওমরদিঘী বাসস্ট্যান্ডে আবারও বাসের ধাক্কায় পথচারী গুরুতর আহত

  আব্দুর রহমান রিমন  ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : আজ রবিবার ৬ অক্টোবর বেলা ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার ওমরদিঘী বাসস্ট্যান্ডে এক পথচারী পারাপারের সময় Zerin পরিবহন  (জেকে স্পেশাল, ঢাকা মেট্রো ব- ১৪-১৪৭০) নামক বাসের ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে। আহত ব্যাক্তিকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য- গত ৩১ অক্টোবর রবিবার ওমরদিঘী বাসস্ট্যান্ডে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছিল। এই ঘটনার ৮ দিনের মাথায় আবারও ওমরদিঘীতে বাসের ধাক্কায় ১জন পথচারী আহত হয়েছে।  বগুড়া-নাটোর মহাসড়কে বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে এমন দূর্ঘটনায় হারাচ্ছে অসংখ্য প্রাণ। এসব বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি।

ট্রাকে ট্রাকে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ট্রাকের ড্রাইভার এবং হেলপার।

  আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :- বগুড়া - নাটোর মহাসড়কের ওমরদিঘি বাজারে আজকে  প্রায় বেলা ১০ টার সময়  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার সহ হেলপার গুরতর আহত হয়। সেখানকার স্থানীয় জনগণ বলেন, বেলা প্রায় ১০ নাগাত, দ্রুত গতিতে থাকা ট্রাকটি অপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ট্রাকের হেলপার ও ড্রাইভার গুরতর আহত হয় , অপর ট্রাকের ড্রাইভার এবং হেলপার অল্প আঘাত পায় । পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  আব্দুর রহমান রিমন  ড্রেস্ক রিপোর্ট : - বগুড়া 

শুরু হয়ে গেল শাজাহানপুরের আশেকপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ।

আব্দুর রহমান রিমন (শাজাহানপুর) বগুড়া প্রতিনিধি:- রাত পোহাতেই শুরু হয়ে গেল আশেকপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গ্ৰহণ শুষ্ঠ এবং সুন্দর ভাবে ইভিএম পদ্ধতি গ্ৰহণ করা হচ্ছে।বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার  ও  শাজাহানপুর থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা(OC)। আশেকপুর ইউপি নির্বাচনের সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।