Skip to main content

Posts

নন্দীগ্রামে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহাবুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে। শনিবার (১০ জুন) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, একটি মাছ বোঝাই সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালক মারা যান। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

প্রেম করে বিয়ে মেনে না নেওয়ায় গলায় ফাঁস নিলো স্কুলছাত্রী

  বগুড়ার ধুনটে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার বাসনা (১৫) নামের এক স্কুলছাত্রী। রোববার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া  আক্তার বাসনা কাদাই উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামাণিকের মেয়ে। নিহতের বাবা বাদশা প্রামাণিক জানান, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। প্রেমের সম্পর্ক গড়ে সবার অগোচরে একই এলাকার এক ছেলেকে সে বিয়ে করে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। রোববার সকাল ৮টার দিকে নিজ ঘরের বারান্দায় গলায় ফাঁস নেয় সুমাইয়া। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সর্বশেষ - দেশজুড়ে ১ ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ২ মায়ের সঙ্গে নানা বাড়ি যাওয়া হলো না শিশু ছাফাউনের ৩ ১১ বছর পালিয়েও রেহাই পেলেন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৪ ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা...

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

 বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুর রহমান সাকিব (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২০ মে) ভোর ৬টার দিকে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী রাস্তার পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিব উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের শাহাদত হোসেন সাদের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন। পরিবারের লোকজন জানান, সাইদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মধ্যেই তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার ভোরে কেকার পাড়া মোলামগাড়ি এলাকার রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নন্দীগ্রামে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

  বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় বিএনপির অফিসে এ আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু। উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিঃ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাাফিজুর রহমান তারেক, সিনিঃ সহ-সভাপতি নবির শেখ, সিনিঃ যুগ্ম সম্পাদক শাহীন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠ...

বগুড়ার রাজাবাজারে দোকান দখল নিয়ে ককটেল বিস্ফোরণ ও একজন ছুরিকাঘাত

  ( আব্দুর রহমান রিমন ) বগুড়ার রাজাবাজারে দোকান ঘরের মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে ভোগা নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে। এছাড়াও মারপিটের এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পুরো বাজার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  জানা যায়, রাজাবাজারে দশ শতক জায়গার উপর একটি দোকান রয়েছে। সেই দোকানের জায়গা ২০০৯ সালে দয়াল ভান্ডার নামে আব্দুর রহমান রুনু বাংলাদেশ জুট করপোরেশন থেকে ইজারা নেন। ইজারা নেয়ার পর থেকেই এখলাছুর রহমান দিং নামে এক ব্যক্তি ওই জায়গাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করেন। পরে এই জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা মোকদ্দমা চলতে থাকে। এমনকি এ জায়গার মালিকানা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) আদালতের নির্দেশে তদন্তও করে। তদন্তে আব্দুর রহমান রুনু ওই জায়গা বাংলাদেশ জুট মিল থেকে ইজারা নিয়েছেন বলে ২০২১ সালে পিবিআই জানায়। তারপরেও ২০২১ সালের ১৪ নভেম্বর ওই দোকান ঘর এখলাছুর রহমান নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে দখল করে। এর মধ্যে রুনু ২০২২ সালের ১৬ জুন ইজারার চুক্তি ২০২৫ ...

নন্দীগ্রামে পিকআপ - অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত -৩

 ( আব্দুর রহমান রিমন ) বগুড়া প্রতিনিধি; বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল। কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকায় নাটোর গামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় অটোরি...

নন্দীগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার -১

  আব্দুর রহমান রিমন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দমদমা রামনগরের এক যুবককে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কুমিড়া পুলিশ উপজেলার ভাটরার নাগড়া এলাকার একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৯মার্চ) রাতে কলেজছাত্রী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামি রাজা মিয়াকে (২৫) আটক করে শুক্রবার (১০ মার্চ) দুপুরে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। সে নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামের পার্শ্ববর্তী সিংড়া উপজেলার রামনগর গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নিজ বাড়ি থেকে নন্দীগ্রামে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই ছাত্রী। পথিমধ্যে কুমিড়া পন্ডিতপুকুর বাজার ও দমদমা পাকা রাস্তা ওপর থেকে ছাত্রীকে অপহরণ করে রামনগরের বখাটে রাজা। এরপর তার বন্ধু বুলবুলের বাড়ি ভাটরার নাগড়া এলাকায় ছাত্রীকে নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে রাজা। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ওই বাড়িতে গেলে ধর...

নন্দীগ্রামে ১৪ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করলেন শিক্ষক

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে ১৪বছর বয়সী ৮ম শ্রেনীর ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন মাহাবুবুর রহমান মহাবীর (৪৩) নামের ২সন্তানের জনক এক মাদ্রাসা শিক্ষক। অভিযুক্ত শিক্ষক উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামের মৃত আবু জাফরের ছেলে এবং গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসার কর্মরত ক্রীড়া শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মাহবুবুর রহমান মহাবীর একজন নারীলোভী। নিজ স্কুলের ছাত্রীদের টার্গেট করে ফুসলিয়ে কিংবা ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং বিয়ে করায় তার নেশা। তার ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রয়ারী মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান চলাকালে নাসিমা (১৪) নামের ৮ম শ্রেনীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। এর আগেও নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে কায়দা করে বিয়ে করেছিল। সেই পক্ষের ২টি ছেলে সন্তান রয়েছে। ১৪ বছরের এই মেয়ের বয়সী ছাত্রীকে বিয়ে করতেই প্রথম স্ত্রী বর্তমানে তালাক প্রাপ্ত। এই ঘটনায় অত্র মাদ্রাসার শিক্ষক, অবিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান মহাবীরের পরপর দুইটি ন্যাক্কার জনক ঘটনায় আতংক বিরাজ ক...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, দুই থানায় আটক ৫

  রাজশাহী প্রতিনিধি :-   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরের চন্দ্রিমা থানা পুলিশ তিনজনকে ও মতিহার থানা দুজনকে আটক করেছে। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি। এর আগে গতকাল রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় দুই পুলিশ ফাঁড়ির মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাতে আহত হন আবদুল্লাহ আল জায়ের। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নগরের মতিহার থানার ভারপ্র...

শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের নির্দেশ

  ডেস্ক রিপোর্ট :- স্কুল-কলেজে ৭ মার্চ দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন জারি করা এক আদেশে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে অধিদপ্তর।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে হবে। পাশাপাশি দিবসটি উদযাপনে ওইদিন বা সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠের আয়োজন করতে হবে সব স্কুল-কলেজকে। বৃহস্পতিবার (২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজে ৭ মার্চ দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন জারি করা এক আদেশে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে অধিদপ্তর। স্কুল-কলেজের কর্মসূচিগুলো নিয়ে অধিদপ্তর জানিয়েছে, ৭ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ব্যবস্থা করতে...

নন্দীগ্রামে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা।

  বিশেষ প্রতিনিধি :- বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রোকেয়া খাতুন (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃগস্পতিবার (২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক আব্দুর রহমানের মেয়ে ও রামকৃষ্ঠপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, গত বুধবার শিক্ষার্থী রোকেয়া খাতুনকে রেখে মা ও ভাবি আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর বাবা আব্দুর রহমান মাঠে ঘাষ কাটতে যান। দুপুরে এসে দেখেন তার মেয়ে রোকেয়া খাতুন নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন, তার মা ও ভাবি তাকে বাড়িতে রেখে যাওয়ার কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে। নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ডিউ মারা গেছেন

    স্টাফ রিপোর্টার   খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ডিউ মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ আর নেই। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে মারা যান তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ তার সোবহানবাগের বাসায় নেওয়া হয়। সেখান থেকে বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। ডিউর মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা হাসপাতালে যান। মাহবুব আল আমিন ডিউর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব আল আমিন ডিউ বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের পারিবারিক আত্মীয় বলে জানা গেছে ।

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ছুটছে মানুষ

  স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ: এ যেন বাঁধ ভাঙা জোয়ার। চারিদিক থেকে স্রোতের মতো ছুটে আসছে মানুষ। নারী-পুরুষ, তরুণ-তরুণী কেউই ঘরে নেই। এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির আওয়াজে পিঁপড়ার মতো ছুটছে সবাই। মাইলের পর মাইল হেঁটে ছুটছে তারা।   সবারই গন্তব্য কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাতি হাইস্কুল মাঠ। এই মাঠে তাদের ভোটে নির্বাচিত এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। তাঁকে এক নজর দেখার জন্যে ও তাঁর বক্তব্য শুনতে মানুষের এই স্রোত। চারিদিক থেকে ঢাক-ঢোল পিটিয়ে পোস্টার-ব্যানার নিয়ে ছুটছে জনসভাস্থলে। সব বয়সের মানুষের গন্তব্য একই পথে। কেউ আবার ছোট বড় নৌকা নি‌য়ে মিছিল নিয়ে ছুটছে একই স্থানের উদ্দেশে। এ যেন অনন্য ভালোবাসা। এমন ভালোবাসা কোনো কিছুর বিনিময়েই পাওয়া যায় না। কোটালীপাড়ার মানুষ বার বার তার প্রমাণ রেখেছেন। তাই প্রধানমন্ত্রী জনসভাস্থলে আসার আ‌গেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। তিল ধারণের ঠাঁই নেই। মানুষ মাঠে স্থান না পেয়ে মাঠের বাইরে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সবার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে এক নজর দেখা আর কথা শোনা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ অঞ...

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

  যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ , পুলিশ দীর্ঘদিন যাবত নির্বাচন নিয়ে কাজ করছে। নির্বাচনে আইনশৃঙ্খলা কীভাবে পালন করতে হয় সেই বিষয়ে পুলিশের অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। ভীতসন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। শুক্রবার  (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লা থানা ক্যাম্পাসের নবনির্মিত ভবনের ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া বাংলাদেশ পুলিশেও এসে লেগেছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্স নীতি, সেই নীতিতে পুলিশ কাজ করে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এতে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ...

বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় নিহতঃ ৫

  শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি; বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় চিকিৎসাধীন শিশুটিও মারা গেছে। তবে শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।   এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির টিএসআই লালন হোসেন।  তিনি জানান, দুর্ঘটনায় চিকিৎসাধীন শিশুটি ১ টা ৫৫ মিনিটে মারা যায়। তার বয়স প্রায় ৯ বছর। নাম-পরিচয় জানা যায়নি এখনও। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), বালিয়াদীঘি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী (৫০), ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথেই সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসের চাপায় অ...

বগুড়া শাহজাহানপুর ২ বাইপাসে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ।

  বগুড়া শাহজাহানপুর ২ বাইপাসে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত। তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানাতে কাজ করছে আমাদের শাজাহানপুর প্রতিনিধি ;

১৪ মামলার আসামি শিবির নেতা রশিদুল গ্রেপ্তার

  গাইবান্ধা জেলা প্রতিনিধি; গাইবান্ধার সাঘাটা উপজেলার রশিদুল ইসলাম রানা (৩০) নামে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী। এর আগে বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা শহরের ঘোষপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রশিদুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ছিলমানের পাড়ার আব্দুল আজিজের ছেলে। তিনি বগুড়া জেলা শিবিরের আইন ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে বগুড়াসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। ওসি রজব আলী বলেন, রশিদুল ইসলাম রানা শিবিরের একজন দুর্ধর্ষ ক্যাডার। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন নাশকতা ও সহিংসতা কর্মকাণ্ডে নেতৃত্ব দেয় রশিদুল। তার বিরুদ্ধে রেললাইনে নাশকতায় সাঘাটা থানাসহ বগুড়া থানায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তাকে গ্রেপ্তারের তৎপরতা চালাই। অবশেষে গোপন খবরের ভিত্তিতে এসআই রাজুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্র...

ধুনটে ভান্ডারবাড়ীতে বিদুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু!

  আব্দুল রহমান রিমন , বগুড়ার  ধুনটের ভান্ডারবাড়ী গ্রামে ১৮ই ফ্রেব্রুয়ারি  শনিবার  বিকাল ৪.৩০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে দুটি ছেলে বাচ্চার মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। প্রত্যাক্ষদর্শীরর জানান,  বাচ্চা দুটিকে মা নিজ ঘরে ঘুমিয়ে রেখে দরজার শিখল লাগিয়ে বাড়ীর অদুরে মাঠে ছাগল রাখতে গিয়েছিল,এমতাবস্থায়, ঘরে বিদ্যুতের লাইনে আগুন লেগে পুরো ঘর জ্বলতে শুরু করে।বাচ্চা দুটি প্রানের ভয়ে ঘরের সাথে এ্যাডজাস্ট বাথরুমে লুকিয়ে পরে,পাড়া প্রতিবেশি খবর পেয়ে আপ্রান চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি এবং বাচ্চা দুটিকে বাচাঁতে পারেনি,ধুনট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে বাচ্চা দুটিকে বাথরুম থেকে মৃত উদ্ধার করে।

বগুড়ায় ফেসবুক লাইভে এসে এক যুবকের আত্মহত্যা

  আব্দুল রহমান রিমন , শাজাহানপুর প্রতিনিধি ; বগুড়ার শেরপুরে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে সমীর সাহা পাপ্পা (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা-রাতে উপজেলার গোসাইপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি, বগুড়ার শেরপুর উপজেলার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে সমীর সাহা পাপ্পা (৩০)। জানা গেছে, সোমবার বিকালে পাপ্পা তার নিজের ফেসবুক আইডির টাইমলাইনে ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা-মা ও শ্বশুর দায়ী’ লিখে পোস্ট দেন। এই পোস্ট দেওয়ার দেড় ঘন্টা পর ফেসবুক লাইভে এসে শেরপুরে তার নিজ বাড়ির শোবার ঘরের দরজা-জানালা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই সে আত্মহত্যা করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক আবাসিক হোটেল থেকে দশ জনকে আটক করেছে পুলিশ।

  বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক আবাসিক হোটেল থেকে দশ জনকে আটক করেছে পুলিশ।  আটকদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও আটক নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়া জেলায়। পুরুষদের সবার বাড়ি বগুড়াতেই। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড়ের টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়।  সদর থানার ওসি জানায়, দুপুরে ‘৯৯৯’ এ কল আসে শহরের মাটিডালির এক আবাসিক হোটেলে ‘অনৈতিক’ কাজ চালানো হচ্ছে। অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।