Skip to main content

Posts

Showing posts from March 4, 2023

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, দুই থানায় আটক ৫

  রাজশাহী প্রতিনিধি :-   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরের চন্দ্রিমা থানা পুলিশ তিনজনকে ও মতিহার থানা দুজনকে আটক করেছে। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি। এর আগে গতকাল রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় দুই পুলিশ ফাঁড়ির মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাতে আহত হন আবদুল্লাহ আল জায়ের। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নগরের মতিহার থানার ভারপ্র...

শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের নির্দেশ

  ডেস্ক রিপোর্ট :- স্কুল-কলেজে ৭ মার্চ দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন জারি করা এক আদেশে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে অধিদপ্তর।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে হবে। পাশাপাশি দিবসটি উদযাপনে ওইদিন বা সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠের আয়োজন করতে হবে সব স্কুল-কলেজকে। বৃহস্পতিবার (২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সব স্কুল-কলেজে ৭ মার্চ দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন জারি করা এক আদেশে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে অধিদপ্তর। স্কুল-কলেজের কর্মসূচিগুলো নিয়ে অধিদপ্তর জানিয়েছে, ৭ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের ব্যবস্থা করতে...