Skip to main content

Posts

Showing posts from February 25, 2023

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ডিউ মারা গেছেন

    স্টাফ রিপোর্টার   খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ডিউ মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ আর নেই। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে মারা যান তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ তার সোবহানবাগের বাসায় নেওয়া হয়। সেখান থেকে বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। ডিউর মৃত্যুর খবর পেয়ে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা হাসপাতালে যান। মাহবুব আল আমিন ডিউর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব আল আমিন ডিউ বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের পারিবারিক আত্মীয় বলে জানা গেছে ।

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ছুটছে মানুষ

  স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ: এ যেন বাঁধ ভাঙা জোয়ার। চারিদিক থেকে স্রোতের মতো ছুটে আসছে মানুষ। নারী-পুরুষ, তরুণ-তরুণী কেউই ঘরে নেই। এ যেন হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির আওয়াজে পিঁপড়ার মতো ছুটছে সবাই। মাইলের পর মাইল হেঁটে ছুটছে তারা।   সবারই গন্তব্য কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাতি হাইস্কুল মাঠ। এই মাঠে তাদের ভোটে নির্বাচিত এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। তাঁকে এক নজর দেখার জন্যে ও তাঁর বক্তব্য শুনতে মানুষের এই স্রোত। চারিদিক থেকে ঢাক-ঢোল পিটিয়ে পোস্টার-ব্যানার নিয়ে ছুটছে জনসভাস্থলে। সব বয়সের মানুষের গন্তব্য একই পথে। কেউ আবার ছোট বড় নৌকা নি‌য়ে মিছিল নিয়ে ছুটছে একই স্থানের উদ্দেশে। এ যেন অনন্য ভালোবাসা। এমন ভালোবাসা কোনো কিছুর বিনিময়েই পাওয়া যায় না। কোটালীপাড়ার মানুষ বার বার তার প্রমাণ রেখেছেন। তাই প্রধানমন্ত্রী জনসভাস্থলে আসার আ‌গেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। তিল ধারণের ঠাঁই নেই। মানুষ মাঠে স্থান না পেয়ে মাঠের বাইরে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সবার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে এক নজর দেখা আর কথা শোনা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ অঞ...