Skip to main content

Posts

Showing posts from February 1, 2023

তুচ্ছ ঘটনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন!

  ( আব্দুল রহমান রিমন   ) বগুড়া প্রতিনিধি ; বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর গ্রামে তুচ্ছ ঘটনায় পুত্রবধূর অমানুষিক নির্যাতনে বৃদ্ধা শ্বাশুড়ী খুনের অভিযোগ উঠেছে।  বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছে। নিহত শাশুড়ী রাবেয়া আক্তার লিলি (৫৭)। সরেজমিনে গিয়ে, বুধবার সন্ধ্যায় এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সরলপুর মন্ডলপাড়া গ্রামে সুপারীর গাছ থেকে ঢাঁকসা পড়লে জৈনিক মুজিবুর রহমান মোল্লার স্ত্রী রাবেয়া আক্তার লিলি(৫৭) কুড়িয়ে নিয়ে গিয়ে তার চালের উপরে শুকাইতে দিলে তার ছোট পুত্র মনির এর স্ত্রী জোসনা আকতার মিতা(২৮) সেই ডাঁসা তার বলে দাবি করে শ্বশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাস করেন। একপর্যায়ে তাঁদের বাগবিতর্কের শুরু হয়। পরে তার স্ত্রী ঘর থেকে বাহিরে পানি আনতে গেলে পুত্রবধূ মিতা শ্বাশুড়িকে কিল-ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা লিলি বেগম। একপর্যায়ে বমন করতে থাকেন লিলি। এসময় প্রতিবেশীরা তাকে দ্রত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  শ্বাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিক পালিয়ে য...

বগুড়া -৪ আসনে ও বগুড়া-৬ আসনে বিজয়ী

  আব্দুল রহমান রিমন, বগুড়া প্রতিনিধি ; বগুড়া -৬ (সদর) ও বগুড়া -৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বুধবার ভোট  গননা শেষে প্রাপ্ত বেসরকারী ফলাফলে বগুড়া -৪ আসনে  জাসদ (ইনু) প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতিকে নির্বাচিত হয়েছেন।  সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে , এ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতিকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম  একতারা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৪০৪ ভোট।  বগুড়া-৬ (সদর) আসনের  মোট ১৪৩  কেন্দ্রের মধ্যে ৮৪  কেন্দ্রের ফলাফলে আওয়ামীরীগের প্রার্থী  রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬  হাজার ২৯৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার পরেই  স্বতন্ত্র প্রার্থী  আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২  হাজার ৬৯৪ ভোট পেয়েছেন। তবে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপুর বিজয় নিশ্চিত হওয়ায় নেতা কর্মিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে বলে লক্ষ্য করা ...