Skip to main content

Posts

Showing posts from January 27, 2023

শাজাহানপুরে সন্ত্রাসী পিচ্চি শাহীন গ্রেপ্তার ।

  আব্দুল রহমান রিমন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ৫ মামলার আসামী সন্ত্রাসী শাহীন আলম ওরফে পিচ্চি শাহীনকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পিচ্চি শাহীন উপজেলার শাকপালা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে পিচ্চি শাহীন মাদল ইউনিয়নের মাদলা নন্দকুল দক্ষিনপাড়া গ্রামে পালক পিতা খলিলুর রহমানের বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনের বিরদ্ধে আগের হত্যা, অস্ত্র ও মারামারির ৩টি মামলা রয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রুহুল আজাদ রুবেল নামে এক সাবেক সেনাসদস্য পিচ্চি শাহীনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দকুল দক্ষিনপাড়া গ্রাম থেকে ১টি বার্মিজ চাকুসহ পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে পুলিশ বাদি হয়ে অস্ত্র মামলা দায়েল শেষে গ্রেপ্তারকৃত আসামী পিচ্চি শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।