Skip to main content

Posts

Showing posts from January 22, 2023

প্রেমে ব্যর্থ হয়ে পিতামাতার উপর অভিমান করে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি(২০২৩ ইং) পরীক্ষার্থী নাইমের আত্মহত্যা

আব্দুল রহমান রিমন , নিজস্ব প্রতিবেদন: রবিবার রাত অনুমান ৩ টায় প্রেমে ব্যর্থ হয়ে ও পিতা মাতার উপর অভিমান করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী( ২০২৩ ইং)  নাইম (১৫) নিজ শয়ন কক্ষের  বাহিরে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করে। সংবাদ পেয়ে  শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান  কলেজ হাসপাতলের মর্গে প্রেরন করে।  এ সংবাদ চারদিকে ছড়ে পড়লে তার বন্ধুবান্ধব ও এলাকাবাসীদের  মধ্য শোকের ছায়া নেমে আসে।

শাজাহানপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীর আত্মহত্যা ।

  আব্দুল রহমান রিমন ,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার শাজাহানপুরে মিম আক্তার (১৩) নামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরে দরজা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিম আক্তার। এ সময় তার বাবা পেশাগত কাজে বাড়ির বাইরে ছিল এবং মা রেবেকা বেগম বাড়ির পাশেই প্রতিবেশিদের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে তার মা বাড়িতে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোন সাড়া মেলে না। এমতাবস্থায় প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে মিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, আত্মহত্যার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।