আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) প্রতিনিধি অদ্য ১০/০১/২০২৩ খ্রি. রাত ০৩.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মসজিদপাড়াস্থ সুরুচি ফুড ফ্যাক্টরীর পূর্বপাশে বগুড়া টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন ব্যক্তির নিকট হতে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়। আসামী মোঃ মাসুদ রানা (৩৫), পিতা-মোঃ তসলিম , মাতা-মোছাঃ বুলবুলি, সাং-বহরমপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানের সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
Hotline : 09697072236