Skip to main content

Posts

Showing posts from January 7, 2023

বগুড়ার শেরপুরে ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠাকে কেন্দ্র করে এক স্কুল পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 আব্দুর রহমান রিমন ( ড্রেস্ক রিপোর্ট ) বগুড়া :- নিহত স্কুল পরিচালক ৩৫ বছর বয়সী মোনারুল ইসলাম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি প্রতিভা কেজি স্কুলের পরিচালক। স্কুল ছাত্রীর পরিবারের মারধরের ৭ দিন পর শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে মোনারুল ঢাকার বেসরকারী এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, এবার এসএসসি পাশ করা এক ছাত্রীর সাথে পরিচালক মোনারুলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। স্কুল ছাত্রীর বাবা জাহাঙ্গীর ৩০ ডিসেম্বর মোনারুলকে রাতে নওদাপাড়ায় তাদের বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে ছাত্রীর পরিবারের সদস্যরা মোনারুলকে লাঠিসোটা দিয়ে বেধম মারপিট করে। আহত মোনারুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। পরে শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মোনারুলের মরদেহ ময়নাতদন্ত শেষে শেরপুরে আনা হবে। এবং অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।