Skip to main content

নন্দীগ্রামে ১৪ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করলেন শিক্ষক


 


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-


বগুড়ার নন্দীগ্রামে ১৪বছর বয়সী ৮ম শ্রেনীর ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন মাহাবুবুর রহমান মহাবীর (৪৩) নামের ২সন্তানের জনক এক মাদ্রাসা শিক্ষক। অভিযুক্ত শিক্ষক উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গছাইল গ্রামের মৃত আবু জাফরের ছেলে এবং গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসার কর্মরত ক্রীড়া শিক্ষক।


স্থানীয় সূত্রে জানা গেছে, গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মাহবুবুর রহমান মহাবীর একজন নারীলোভী। নিজ স্কুলের ছাত্রীদের টার্গেট করে ফুসলিয়ে কিংবা ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং বিয়ে করায় তার নেশা। তার ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রয়ারী মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান চলাকালে নাসিমা (১৪) নামের ৮ম শ্রেনীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। এর আগেও নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে কায়দা করে বিয়ে করেছিল। সেই পক্ষের ২টি ছেলে সন্তান রয়েছে। ১৪ বছরের এই মেয়ের বয়সী ছাত্রীকে বিয়ে করতেই প্রথম স্ত্রী বর্তমানে তালাক প্রাপ্ত।



এই ঘটনায় অত্র মাদ্রাসার শিক্ষক, অবিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান মহাবীরের পরপর দুইটি ন্যাক্কার জনক ঘটনায় আতংক বিরাজ করছে অত্র মাদ্রাসায় অধ্যায়নরত অন্যান্য ছাত্রীদের অবিভাবকদের মধ্যে।



এবিষয়ে মাদ্রাসার সুপার বাকী বিল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় আমরা বিব্রত এবং চিন্তিত। ঘটনার দিন শিক্ষক মাহবুবুর এবং ছাত্রী নাসিমা বিকেল ৫টা পর্যন্ত স্কুলেই ছিল। সন্ধ্যায় জানতে পারি তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে।


উক্ত বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। একজন শিক্ষকের এমন কর্মকান্ড কিছুতেই মেনে নেয়া যায়না। আগামীকাল স্কুল ছুটি রয়েছে। পরশু অবশ্যই গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসায় সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে উক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।


বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হানুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

Popular posts from this blog

শাজাহানপুরে সরিষার ব্যাপক চাষ করা হয়েছে

  আব্দুল রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :- বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলের অপরুপ দৃশ্য । বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ চাদরে । চারপাশ ছড়িয়ে আছে সরিষা ফুলের গন্ধে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে , চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে এক হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে । যা গতবছরের চেয়ে ৪শ ৭০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে ।  এ বিষয়ে একাধিক সরিষা চাষি জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হয়েছে । তারা উচ্চ ফলনের আশায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী সরিষার পরিচর্যা করতেছেন।

বগুড়ায় রেললাইনে বসে মোবাইল দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ল অজ্ঞাত যুবক

  আব্দুর রহমান রিমন ( বগুড়া জেলা প্রতিনিধি ) :- বগুড়ার সদরে রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার শহরদীঘি এলাকার রেললাইনের ওপর বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।  অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা রেল পুলিশের। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে। বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। এর পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙ্গা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।  এসআই আমিনুল বলেন, খোঁজ নিয়ে জানা গেছে অজ্ঞাত এই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ  সংগ্রহ করছে।  তিনি আরও বলেন, মরদেহের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদে...

শাজাহানপুরের পল্লীতে খলনায়ক মিশা সওদাগর

  আব্দুর রহমান রিমন,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নিভৃত পল্লী এলাকায় আকষ্মিক দেখা মিললো বাংলা চলচ্চিত্রাঙ্গণের জীবন্ত কিংবদন্তি ঢালিউডের দর্শক নন্দিত খলনায়ক মিশা সওদাগরের। মূলত: পল্লীর মানুষের জীবনযাত্রার খোঁজ নিতেই গত সোমবার রাতে আলিয়াহ্ পেইণ্ট ইন্ডাস্ট্রিজ লি:’র ম্যানেজিং ডিরেক্টর রবিউল আউয়াল রবি’র গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া দক্ষিণপাড়া গ্রামে যান। সেখানে শীতার্ত দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণও করেন ঢাকাই ৮ শতধিক চলচ্চিত্রের সফল এই খলঅভিনেতা। তার সাথে ছিলেন ঢালিউডের আরেক খল অভিনেতা বাংলদেশ শিল্পী সমিতির কোষাধ্যক্ষ যাদু আজাদ। অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরের আগমনের সংবাদে রাতেই চকজোড়া গ্রামে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। শুধু তাই নয়, তাকে একনজর দেখতে আশপাশের উৎসুক নারী-পুরুষ ভিড় করে সেখানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শিক্ষক ও কলামিষ্ট রোটারিয়ান মেছবউল আলম ম...