রাজশাহী প্রতিনিধি :-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সহপাঠী আহতের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে নগরের চন্দ্রিমা থানা পুলিশ তিনজনকে ও মতিহার থানা দুজনকে আটক করেছে। আটকের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি।
এর আগে গতকাল রাত সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় দুই পুলিশ ফাঁড়ির মাঝামাঝি স্থানে ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাতে আহত হন আবদুল্লাহ আল জায়ের। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় দুই থানাতে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা সন্দেহভাজন। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নগরের চন্দ্রিমা থানায় মামলা হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল রাতে আবদুল্লাহ চারুকলা অনুষদ থেকে মূল ক্যাম্পাসের দিকে আসছিলেন। রাত সাড়ে সাতটার দিকে তাঁর পথ রোধ করে ৮ থেকে ১০ জন প্রথমে টাকা চান। পরে বিকাশে ১০ হাজার টাকা দিতে বলেন। টাকা দিতে না পারায় তাঁর মুঠোফোন কেড়ে নিতে চান। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা চলে যান। ঘটনার পর তাঁকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ছিনতাইকারীর হাতে ছুরিঘাতের ঘটনার পর বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। গতকাল রাত সাড়ে ১০টা দিকে সেখানে অবস্থান নিয়ে তাঁরা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষোদ্গার করে নানা স্লোগান দেন। তাঁরা বলতে থাকেন, ‘ক্যাম্পাসে লুডু পুলিশ চলবে না, চলবে না’, ‘ক্যাম্পাসে ছিনতাইকারী, প্রশাসন কী করে’ ইত্যাদি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে তাঁরা গতকাল রাতে পৌনে ১২টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
আজ শনিবার সকাল ১০টার পর বাংলা বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থা নেন। ছাত্র উপদেষ্টা দপ্তরে বাংলা বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল আলোচনায় বসেছে। দুপুর ১২টায় শেষ খবর পাওযা পর্যন্ত ক্যাম্পাসে নিরাপত্তাসহ ছুরিকাহতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আলোচনা চলছিল
Comments
Post a Comment
দৈনিক আমাদের মুক্ত'কণ্ঠ