Skip to main content

বগুড়া -৪ আসনে ও বগুড়া-৬ আসনে বিজয়ী

 




আব্দুল রহমান রিমন,

বগুড়া প্রতিনিধি ;



বগুড়া -৬ (সদর) ও বগুড়া -৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বুধবার ভোট  গননা শেষে প্রাপ্ত বেসরকারী ফলাফলে বগুড়া -৪ আসনে  জাসদ (ইনু) প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতিকে নির্বাচিত হয়েছেন। 


সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে , এ আসনের কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতিকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম  একতারা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৪০৪ ভোট। 


বগুড়া-৬ (সদর) আসনের  মোট ১৪৩  কেন্দ্রের মধ্যে ৮৪  কেন্দ্রের ফলাফলে আওয়ামীরীগের প্রার্থী  রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ২৬  হাজার ২৯৬ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার পরেই  স্বতন্ত্র প্রার্থী  আব্দুল মান্নান আকন্দ ট্রাক মার্কায় ১২  হাজার ৬৯৪ ভোট পেয়েছেন।


তবে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে রেজাউল করিম তানসেন ও রাগেবুল আহসান রিপুর বিজয় নিশ্চিত হওয়ায় নেতা কর্মিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে বলে লক্ষ্য করা গেছে। 


দু'টি আসনের উপ নির্বাচন শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হলেও ভোটার উপস্থিতির হার ছিলো নগন্য সংখক। 


জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, সম্ভবত ১৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে চুড়ান্ত ফলাফল কাউন্টের পর বলা যাবে কত সংখ্যক ভোট পড়েছে। সেটার শতকরা হার তখনই বলা যাবে। 


বগুড়ার দু'টি আসনেই অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রগুলোতে এজেন্ট নিয়োগ দিতে পারেননি। 


ফলে আওয়ামী লীগ ও ১৪ দলের প্রার্থীর এজেন্টরা এর ফায়দা উঠিয়েছে। 


উল্লেখ্য বগুড়া সদর আসনের ১৪৩ টি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৪,১০,৭৪৩ জন এবং বগুড়া ৪ সংসদীয় আসনে ১১২ টি ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৩,২৮,৩১২ বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। 



Comments

Popular posts from this blog

শাজাহানপুরে সরিষার ব্যাপক চাষ করা হয়েছে

  আব্দুল রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :- বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলের অপরুপ দৃশ্য । বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ চাদরে । চারপাশ ছড়িয়ে আছে সরিষা ফুলের গন্ধে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে , চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে এক হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে । যা গতবছরের চেয়ে ৪শ ৭০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে ।  এ বিষয়ে একাধিক সরিষা চাষি জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হয়েছে । তারা উচ্চ ফলনের আশায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী সরিষার পরিচর্যা করতেছেন।

বগুড়ায় রেললাইনে বসে মোবাইল দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ল অজ্ঞাত যুবক

  আব্দুর রহমান রিমন ( বগুড়া জেলা প্রতিনিধি ) :- বগুড়ার সদরে রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার শহরদীঘি এলাকার রেললাইনের ওপর বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।  অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা রেল পুলিশের। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে। বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। এর পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙ্গা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।  এসআই আমিনুল বলেন, খোঁজ নিয়ে জানা গেছে অজ্ঞাত এই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ  সংগ্রহ করছে।  তিনি আরও বলেন, মরদেহের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদে...

শাজাহানপুরের পল্লীতে খলনায়ক মিশা সওদাগর

  আব্দুর রহমান রিমন,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নিভৃত পল্লী এলাকায় আকষ্মিক দেখা মিললো বাংলা চলচ্চিত্রাঙ্গণের জীবন্ত কিংবদন্তি ঢালিউডের দর্শক নন্দিত খলনায়ক মিশা সওদাগরের। মূলত: পল্লীর মানুষের জীবনযাত্রার খোঁজ নিতেই গত সোমবার রাতে আলিয়াহ্ পেইণ্ট ইন্ডাস্ট্রিজ লি:’র ম্যানেজিং ডিরেক্টর রবিউল আউয়াল রবি’র গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া দক্ষিণপাড়া গ্রামে যান। সেখানে শীতার্ত দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণও করেন ঢাকাই ৮ শতধিক চলচ্চিত্রের সফল এই খলঅভিনেতা। তার সাথে ছিলেন ঢালিউডের আরেক খল অভিনেতা বাংলদেশ শিল্পী সমিতির কোষাধ্যক্ষ যাদু আজাদ। অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরের আগমনের সংবাদে রাতেই চকজোড়া গ্রামে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। শুধু তাই নয়, তাকে একনজর দেখতে আশপাশের উৎসুক নারী-পুরুষ ভিড় করে সেখানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শিক্ষক ও কলামিষ্ট রোটারিয়ান মেছবউল আলম ম...