Skip to main content

বগুড়ায় উপ-নির্বাচন: দুইটি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল!

 




আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) প্রতিনিধি :-



বিএনপি দলীয় এমপিদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়ার দুই আসনের উপ-নির্বাচনে মনোনয়ন যাচাইয়ে মোট ২২ জনের মধ্যে বাদ পড়েছেন ১১ প্রার্থী। বাতিলদের মধ্যে বগুড়া-৪ আসনের পাঁচজন এবং ৬ আসনের ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে দুই আসনেই বাদ পড়েছেন বহুল আলোচিত হিরো আলম। রোববার (৮ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্রা



যাচাই-বাছাইয়ের শেষদিনে এ তথ্য জানান বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।


জেলা প্রশাসন সূত্র বলছে, হলফনামায় দেওয়া তথ্যে নানারকম গড়মিল থাকায় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রার্থীদের দেওয়া ১ শতাংশ ভোটার তালিকা যাচাই করে একাধিক ব্যক্তির সমর্থন পাওয়া যায়নি।


বগুড়া-৪ আসনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র গোলাম মোস্তফা, ইলিয়াস আলী, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আব্দুর রশিদ ও আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়া-৬ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, আব্দুল মান্নান আকন্দ, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, হিরো আলম ও রাকিব হাসান।


জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের দুই আসনেই ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়। একই রকম গড়মিল অন্য প্রার্থীদের তথ্যেও পাওয়া গেছে। প্রত্যেকের দাখিল করা তথ্যে গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কারও আপত্তি থাকলে রোববার বিকেল চারটার মধ্যে আপিল করতে হবে।


এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদসহ প্রমুখ।  


গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন বিএনপির ছয় সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। তিনি পরে পদত্যাগপত্র জমা দেন। এই সাত সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের। বাকি ছয়টি আসনে হচ্ছে উপ-নির্বাচন।


ঘোষিত তফসীল অনুযায়ী, শূন্য হওয়া আসনগুলোয় নির্বাচন হবে আগামী ১ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভি

Comments

Popular posts from this blog

শাজাহানপুরে সরিষার ব্যাপক চাষ করা হয়েছে

  আব্দুল রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :- বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলের অপরুপ দৃশ্য । বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ চাদরে । চারপাশ ছড়িয়ে আছে সরিষা ফুলের গন্ধে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে , চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে এক হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে । যা গতবছরের চেয়ে ৪শ ৭০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে ।  এ বিষয়ে একাধিক সরিষা চাষি জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হয়েছে । তারা উচ্চ ফলনের আশায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী সরিষার পরিচর্যা করতেছেন।

বগুড়ায় রেললাইনে বসে মোবাইল দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ল অজ্ঞাত যুবক

  আব্দুর রহমান রিমন ( বগুড়া জেলা প্রতিনিধি ) :- বগুড়ার সদরে রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার শহরদীঘি এলাকার রেললাইনের ওপর বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।  অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা রেল পুলিশের। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে। বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। এর পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙ্গা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।  এসআই আমিনুল বলেন, খোঁজ নিয়ে জানা গেছে অজ্ঞাত এই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ  সংগ্রহ করছে।  তিনি আরও বলেন, মরদেহের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদে...

শাজাহানপুরের পল্লীতে খলনায়ক মিশা সওদাগর

  আব্দুর রহমান রিমন,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নিভৃত পল্লী এলাকায় আকষ্মিক দেখা মিললো বাংলা চলচ্চিত্রাঙ্গণের জীবন্ত কিংবদন্তি ঢালিউডের দর্শক নন্দিত খলনায়ক মিশা সওদাগরের। মূলত: পল্লীর মানুষের জীবনযাত্রার খোঁজ নিতেই গত সোমবার রাতে আলিয়াহ্ পেইণ্ট ইন্ডাস্ট্রিজ লি:’র ম্যানেজিং ডিরেক্টর রবিউল আউয়াল রবি’র গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া দক্ষিণপাড়া গ্রামে যান। সেখানে শীতার্ত দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণও করেন ঢাকাই ৮ শতধিক চলচ্চিত্রের সফল এই খলঅভিনেতা। তার সাথে ছিলেন ঢালিউডের আরেক খল অভিনেতা বাংলদেশ শিল্পী সমিতির কোষাধ্যক্ষ যাদু আজাদ। অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরের আগমনের সংবাদে রাতেই চকজোড়া গ্রামে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। শুধু তাই নয়, তাকে একনজর দেখতে আশপাশের উৎসুক নারী-পুরুষ ভিড় করে সেখানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শিক্ষক ও কলামিষ্ট রোটারিয়ান মেছবউল আলম ম...