Skip to main content

Posts

Showing posts from November 26, 2022

বগুড়ায় নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

 আব্দুর রহমান রিমন ( বগুড়া ) জেলা প্রতিনিধি :- শনিবার (২৬ নভেম্বর) সকালে শহরের বৃন্দাবনপাড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামাল ওই এলাকার মৃত আমির হোসেন খলিফার ছেলে ও ফুয়াং নামের এক বেকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। পুলিশের ধারণা, শুক্রবার রাতে জামালের নিজ বাড়িতে দুর্বত্ত তার মাথায় উপর্যপুরি আঘাতের পর হত্যা করেছে। পুলিশ জানায়, শুক্রবার জামালের স্ত্রী তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চাঁদমুহাতে ওয়াজ মাহফিলের দাওয়াতে যান। এ জন্য জামাল শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে রিমন বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। দীর্ঘসময় পর রিমন মই দিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান জামাল নিজ ঘরের মেঝেতে কম্বলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, টিনশেডের ছাদ দেওয়া ইটের বাড়ি জামালের। সেই বাড়িতে চারটি ঘর রয়েছে। এরমধ্যে একটি ঘরে তিনি ও তার স্ত্রী বাসবাস করতেন। আরেকটি ঘরে থাকেন তার ছেলে রিমন। এছাড়াও বাড়রি আরও একটি ঘর বন্ধ রয়েছে। স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানাযায়, জামালের বাড়িতে মাজারও রয়েছে। এটি বগুড়ার মহা...