আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় এক পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনীর বেলোহালি গ্রামের একটি পুকুর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ গলে বিকৃত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় জানা যায় নি। স্থানীয়দের থেকে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনীর বেলোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরে গন্ধযুক্ত ভাসমান বস্তা দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বস্তার মধ্যে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। নিহতের পরনে কালো চেকের ফুল শার্ট রয়েছে। দুপচাচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বস্তার ধরণ দেখে মনে হচ্ছে আজকেই মরদেহ বস্তাবন্দী করে পুকুরে ফেলা হয়েছে। তবে তার মৃত্যু দুই-তিন আগে হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Hotline : 09697072236