আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি : আজ রবিবার ৬ অক্টোবর বেলা ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার ওমরদিঘী বাসস্ট্যান্ডে এক পথচারী পারাপারের সময় Zerin পরিবহন (জেকে স্পেশাল, ঢাকা মেট্রো ব- ১৪-১৪৭০) নামক বাসের ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে। আহত ব্যাক্তিকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য- গত ৩১ অক্টোবর রবিবার ওমরদিঘী বাসস্ট্যান্ডে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছিল। এই ঘটনার ৮ দিনের মাথায় আবারও ওমরদিঘীতে বাসের ধাক্কায় ১জন পথচারী আহত হয়েছে। বগুড়া-নাটোর মহাসড়কে বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে এমন দূর্ঘটনায় হারাচ্ছে অসংখ্য প্রাণ। এসব বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি।
Hotline : 09697072236