Skip to main content

Posts

Showing posts from November 1, 2022

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১ আহত প্রায় ১০ ।

আব্দুর রহমান রিমন , শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :- বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থামিয়ে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবু মিয়া (২৩) নামের এক হেলপার নিহত ও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। একই সময়ে মোটরসাইকেলে বাসের ধাক্কায় রুহুল আমিন (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত বাসের হেলপার বাবু মিয়া নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের দ্রুত গতির বাস (ঢাকা মেট্রো ব: ১৪-৮১০৬) মহাসড়কের পাশে থামিয়ে রাখা ট্রাকের পেছনে (বগুড়া ট: ১১-২২৬০) ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ ভেঙে মুচড়ে গিয়ে ৮-৯ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি প্রায় ১শ’ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিলে একজন আরোহী আহত হন।  স্থানীয়রা জানান, ফিলিং স্টেশন এলাকায় দিনে ও রাতে মহাসড়কের পাশেই ঘন্টার পর ঘন্টা ট্রাক থামিয়ে রেখে চালকরা বাড়িতে চলে যান। থামিয়...