Skip to main content

গাবতলীতে কবর খুঁড়ে লাশের মাথা চুরি!

 


আব্দুর রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :

বগুড়ার গাবতলীতে কবর খুঁড়ে এক ব্যক্তির মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের নিচিন্তপুর গ্রামে।  


জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মৃত দেবেন্দ্র মন্ডলের ছেলে মুড়ি বিক্রেতা শ্রী লাবু মন্ডল (৬৫) গত ১৯অক্টোবর সন্ধ্যায় নিজবাড়ীতে মারা যান।


 আর্থিক অভাব অনটনের কারণে পরদিন ২০অক্টোবর ভোর সকালে মুখ আগনি করে স্থানীয় শ্বশ্বানে তাঁকে সিন্দুক খুঁড়ে (কবর) দাফন করে পরিবারের লোকজন। কিন্তুু লাশ দাফনের পরপরই কবর থেকে কে বা কারা শ্রী লাবু মন্ডলের দেহ থেকে মাথা কেটে নিয়ে যায়।


বিষয়টি জানাজানি হলে ৩রা নভেম্বর পরিবারের লোকজনসহ স্থানীয়রা শ্বশ্বানে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তারা আবার মাথা বিহীন দেহ মাটির সিন্দুকে সমাধিত করেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে ভীতি ও আতংক বিরাজ করছে। শ্রী লাবু মন্ডলের পরিবারের লোকজন বলেন, লাবু মন্ডলকে সমাধিত করার পর থেকে শ্বশ্বানে আর যাওয়া হয়নি। সমাধির পর কবে যে মাথা কেটে নিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। 


এ ঘটনায় হয়রানীর ভয়ে পরিবারের লোকজন কোথাও কোন অভিযোগ করেননি। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি।

Comments

Popular posts from this blog

শাজাহানপুরে সরিষার ব্যাপক চাষ করা হয়েছে

  আব্দুল রহমান রিমন ( শাজাহানপুর ) বগুড়া প্রতিনিধি :- বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাঠে মাঠে এখন সরিষার হলুদ ফুলের অপরুপ দৃশ্য । বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ চাদরে । চারপাশ ছড়িয়ে আছে সরিষা ফুলের গন্ধে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে , চলতি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে এক হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে । যা গতবছরের চেয়ে ৪শ ৭০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে ।  এ বিষয়ে একাধিক সরিষা চাষি জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হয়েছে । তারা উচ্চ ফলনের আশায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিকনির্দেশনা অনুযায়ী সরিষার পরিচর্যা করতেছেন।

বগুড়ায় রেললাইনে বসে মোবাইল দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ল অজ্ঞাত যুবক

  আব্দুর রহমান রিমন ( বগুড়া জেলা প্রতিনিধি ) :- বগুড়ার সদরে রেললাইনের ওপর ট্যাব মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার শহরদীঘি এলাকার রেললাইনের ওপর বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।  অজ্ঞাত যুবকের বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা রেল পুলিশের। তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে। বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সকাল আটটার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন বগুড়া ছেড়ে চলে যায়। এর পরে খবর আসে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে ভাঙ্গা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।  এসআই আমিনুল বলেন, খোঁজ নিয়ে জানা গেছে অজ্ঞাত এই যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এ জন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই হাতের ছাপ  সংগ্রহ করছে।  তিনি আরও বলেন, মরদেহের সাথে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদে...

শাজাহানপুরের পল্লীতে খলনায়ক মিশা সওদাগর

  আব্দুর রহমান রিমন,  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার নিভৃত পল্লী এলাকায় আকষ্মিক দেখা মিললো বাংলা চলচ্চিত্রাঙ্গণের জীবন্ত কিংবদন্তি ঢালিউডের দর্শক নন্দিত খলনায়ক মিশা সওদাগরের। মূলত: পল্লীর মানুষের জীবনযাত্রার খোঁজ নিতেই গত সোমবার রাতে আলিয়াহ্ পেইণ্ট ইন্ডাস্ট্রিজ লি:’র ম্যানেজিং ডিরেক্টর রবিউল আউয়াল রবি’র গ্রামের বাড়ি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া দক্ষিণপাড়া গ্রামে যান। সেখানে শীতার্ত দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণও করেন ঢাকাই ৮ শতধিক চলচ্চিত্রের সফল এই খলঅভিনেতা। তার সাথে ছিলেন ঢালিউডের আরেক খল অভিনেতা বাংলদেশ শিল্পী সমিতির কোষাধ্যক্ষ যাদু আজাদ। অপরদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগরের আগমনের সংবাদে রাতেই চকজোড়া গ্রামে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। শুধু তাই নয়, তাকে একনজর দেখতে আশপাশের উৎসুক নারী-পুরুষ ভিড় করে সেখানে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শিক্ষক ও কলামিষ্ট রোটারিয়ান মেছবউল আলম ম...