Skip to main content

Posts

দৈনিক আমাদের মুক্ত'কণ্ঠ , সত্যির সন্ধানে অবিরাম

নন্দীগ্রামে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহাবুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে। শনিবার (১০ জুন) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, একটি মাছ বোঝাই সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালক মারা যান। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।
Recent posts

প্রেম করে বিয়ে মেনে না নেওয়ায় গলায় ফাঁস নিলো স্কুলছাত্রী

  বগুড়ার ধুনটে বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার বাসনা (১৫) নামের এক স্কুলছাত্রী। রোববার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার কাদাই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া  আক্তার বাসনা কাদাই উত্তরপাড়া গ্রামের বাদশা প্রামাণিকের মেয়ে। নিহতের বাবা বাদশা প্রামাণিক জানান, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। প্রেমের সম্পর্ক গড়ে সবার অগোচরে একই এলাকার এক ছেলেকে সে বিয়ে করে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে তাকে বকাঝকা করা হয়। এতে অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। রোববার সকাল ৮টার দিকে নিজ ঘরের বারান্দায় গলায় ফাঁস নেয় সুমাইয়া। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সর্বশেষ - দেশজুড়ে ১ ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ২ মায়ের সঙ্গে নানা বাড়ি যাওয়া হলো না শিশু ছাফাউনের ৩ ১১ বছর পালিয়েও রেহাই পেলেন না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৪ ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা...

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

 বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইদুর রহমান সাকিব (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২০ মে) ভোর ৬টার দিকে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী রাস্তার পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাকিব উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের শাহাদত হোসেন সাদের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন। পরিবারের লোকজন জানান, সাইদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মধ্যেই তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার ভোরে কেকার পাড়া মোলামগাড়ি এলাকার রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নন্দীগ্রামে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল

  বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় বিএনপির অফিসে এ আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু। উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিঃ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাাফিজুর রহমান তারেক, সিনিঃ সহ-সভাপতি নবির শেখ, সিনিঃ যুগ্ম সম্পাদক শাহীন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠ...

বগুড়ার রাজাবাজারে দোকান দখল নিয়ে ককটেল বিস্ফোরণ ও একজন ছুরিকাঘাত

  ( আব্দুর রহমান রিমন ) বগুড়ার রাজাবাজারে দোকান ঘরের মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে ভোগা নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে। এছাড়াও মারপিটের এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পুরো বাজার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  জানা যায়, রাজাবাজারে দশ শতক জায়গার উপর একটি দোকান রয়েছে। সেই দোকানের জায়গা ২০০৯ সালে দয়াল ভান্ডার নামে আব্দুর রহমান রুনু বাংলাদেশ জুট করপোরেশন থেকে ইজারা নেন। ইজারা নেয়ার পর থেকেই এখলাছুর রহমান দিং নামে এক ব্যক্তি ওই জায়গাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করেন। পরে এই জায়গা নিয়ে দুই গ্রুপের মধ্যে মামলা মোকদ্দমা চলতে থাকে। এমনকি এ জায়গার মালিকানা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) আদালতের নির্দেশে তদন্তও করে। তদন্তে আব্দুর রহমান রুনু ওই জায়গা বাংলাদেশ জুট মিল থেকে ইজারা নিয়েছেন বলে ২০২১ সালে পিবিআই জানায়। তারপরেও ২০২১ সালের ১৪ নভেম্বর ওই দোকান ঘর এখলাছুর রহমান নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করে দখল করে। এর মধ্যে রুনু ২০২২ সালের ১৬ জুন ইজারার চুক্তি ২০২৫ ...

নন্দীগ্রামে পিকআপ - অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত -৩

 ( আব্দুর রহমান রিমন ) বগুড়া প্রতিনিধি; বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। সোমবার (১৩ মার্চ) সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল। কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকায় নাটোর গামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনায় অটোরি...

নন্দীগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার -১

  আব্দুর রহমান রিমন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দমদমা রামনগরের এক যুবককে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কুমিড়া পুলিশ উপজেলার ভাটরার নাগড়া এলাকার একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৯মার্চ) রাতে কলেজছাত্রী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামি রাজা মিয়াকে (২৫) আটক করে শুক্রবার (১০ মার্চ) দুপুরে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। সে নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামের পার্শ্ববর্তী সিংড়া উপজেলার রামনগর গ্রামের আব্দুল জলিল প্রামানিকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নিজ বাড়ি থেকে নন্দীগ্রামে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ওই ছাত্রী। পথিমধ্যে কুমিড়া পন্ডিতপুকুর বাজার ও দমদমা পাকা রাস্তা ওপর থেকে ছাত্রীকে অপহরণ করে রামনগরের বখাটে রাজা। এরপর তার বন্ধু বুলবুলের বাড়ি ভাটরার নাগড়া এলাকায় ছাত্রীকে নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে রাজা। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ওই বাড়িতে গেলে ধর...